আলোচিত ওয়েব সিরিজের তালিকায় ‘মির্জাপুর’-এর নাম বেশ পরিচিত। সিরিজটির প্রতিটি সিজনই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এবার সেই জনপ্রিয়তাকে বড় পর্দায় নিয়ে হাজির হয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’। মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে সিনেমাটি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’। মুক্তির পর প্রতিদিনই বেড়েছে সিনেমাটির আয়। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে শতকোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে গ্যাংস্টার-নির্ভর অ্যাকশন থ্রিলারটি।

তিন দিনে আয় ১১২ কোটি রুপি

বক্স অফিসের হিসাবে, মুক্তির প্রথম দিন শুক্রবার ভারতে ২৫ কোটি রুপি আয় করে সিনেমাটি। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ৩২ কোটি রুপিতে। এরপর তৃতীয় দিন রোববার সিনেমাটির আয় হয়েছে প্রায় ৩৬ কোটি রুপি।

সব মিলিয়ে তিন দিনে ভারতের বাজারে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ৯৩ কোটি ৭৫ লাখ রুপি। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে ‘মির্জাপুর: দ্য মুভি’। সব মিলিয়ে সিনেমাটির বিশ্বব্যাপী আয় ১১২ কোটি ৩৫ লাখ রুপি।

উত্তরপ্রদেশ-বিহারে দারুণ সাড়া

ভারতের উত্তরপ্রদেশ ও বিহারের মতো গণদর্শকপ্রধান অঞ্চলে সিনেমাটির ব্যবসা ছিল উল্লেখযোগ্য। রোববার হিন্দি সংস্করণে সিনেমাটির দর্শক উপস্থিতির হার ছিল প্রায় ৬৭ শতাংশ। রাতের প্রদর্শনীতে অনেক জায়গায় এই হার প্রায় ৭৫ শতাংশে পৌঁছে যায়।

এদিকে চলতি বছরের সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার তালিকাতেও উঠে এসেছে ‘মির্জাপুর: দ্য মুভি’। সিনেমাটি ৯৮ কোটি রুপি আয় করা ‘আলফা’কে পেছনে ফেলেছে। পাশাপাশি ১২৫ কোটি রুপি আয় করা ‘হনুমান অংশ’-কেও ছাড়িয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বড় পর্দায় ফিরেছেন সিরিজের তারকারা

‘মির্জাপুর’ ওয়েব সিরিজের পরিচিত তারকারাই বড় পর্দার এই সংস্করণে অভিনয় করেছেন। সিনেমাটিতে দেখা গেছে সিরিজের বেশ কয়েকটি আলোচিত চরিত্রকে।

গুরমিত সিং পরিচালিত ‘মির্জাপুর: দ্য মুভি’তে অভিনয় করেছেন আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠী, দিব্যেন্দু, রবি কিশনসহ আরও অনেকে। সিরিজের মতো সিনেমাতেও বিশেষভাবে নজর কেড়েছেন পঙ্কজ ত্রিপাঠী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিনয় ও চরিত্র নিয়ে প্রশংসা করছেন দর্শকদের অনেকে।

সব মিলিয়ে ওয়েব সিরিজ থেকে বড় পর্দায় যাত্রা করেও ‘মির্জাপুর’ তার জনপ্রিয়তা ধরে রেখেছে। মুক্তির মাত্র তিন দিনেই শতকোটি রুপির ক্লাবে প্রবেশ তারই প্রমাণ দিচ্ছে।বক্স অফিসের হিসাবে, মুক্তির প্রথম দিন শুক্রবার ভারতে ২৫ কোটি রুপি আয় করে সিনেমাটি। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ৩২ কোটি রুপিতে। এরপর তৃতীয় দিন রোববার সিনেমাটির আয় হয়েছে প্রায় ৩৬ কোটি রুপি।

সব মিলিয়ে তিন দিনে ভারতের বাজারে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ৯৩ কোটি ৭৫ লাখ রুপি। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে ‘মির্জাপুর: দ্য মুভি’। সব মিলিয়ে সিনেমাটির বিশ্বব্যাপী আয় ১১২ কোটি ৩৫ লাখ রুপি।

উত্তরপ্রদেশ-বিহারে দারুণ সাড়া

ভারতের উত্তরপ্রদেশ ও বিহারের মতো গণদর্শকপ্রধান অঞ্চলে সিনেমাটির ব্যবসা ছিল উল্লেখযোগ্য। রোববার হিন্দি সংস্করণে সিনেমাটির দর্শক উপস্থিতির হার ছিল প্রায় ৬৭ শতাংশ। রাতের প্রদর্শনীতে অনেক জায়গায় এই হার প্রায় ৭৫ শতাংশে পৌঁছে যায়।

এদিকে চলতি বছরের সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার তালিকাতেও উঠে এসেছে ‘মির্জাপুর: দ্য মুভি’। সিনেমাটি ৯৮ কোটি রুপি আয় করা ‘আলফা’কে পেছনে ফেলেছে। পাশাপাশি ১২৫ কোটি রুপি আয় করা ‘হনুমান অংশ’-কেও ছাড়িয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বড় পর্দায় ফিরেছেন সিরিজের তারকারা

‘মির্জাপুর’ ওয়েব সিরিজের পরিচিত তারকারাই বড় পর্দার এই সংস্করণে অভিনয় করেছেন। সিনেমাটিতে দেখা গেছে সিরিজের বেশ কয়েকটি আলোচিত চরিত্রকে।

গুরমিত সিং পরিচালিত ‘মির্জাপুর: দ্য মুভি’তে অভিনয় করেছেন আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠী, দিব্যেন্দু, রবি কিশনসহ আরও অনেকে। সিরিজের মতো সিনেমাতেও বিশেষভাবে নজর কেড়েছেন পঙ্কজ ত্রিপাঠী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিনয় ও চরিত্র নিয়ে প্রশংসা করছেন দর্শকদের অনেকে।

সব মিলিয়ে ওয়েব সিরিজ থেকে বড় পর্দায় যাত্রা করেও ‘মির্জাপুর’ তার জনপ্রিয়তা ধরে রেখেছে। মুক্তির মাত্র তিন দিনেই শতকোটি রুপির ক্লাবে প্রবেশ তারই প্রমাণ দিচ্ছে।