বনানীর সড়কে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘদিন আইসিইউ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছিল ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা
২৮ জুলাই দুর্ঘটনা ঘটার পরও বনানী থানার পুলিশ তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি ১ সেপ্টেম্বর তাঁর বাবা থানায় গিয়ে জানতে পারেন যে অভিযোগটি ডিজিটাল সিস্টেমে নিবন্ধিতই হয়নি! দীর্ঘ আইসিইউতে থাকার পর যখন তিনি কিছুটা সুস্থ হয়ে বনানী থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন, তখন টনক নড়ে প্রশাসনের। থানা পুলিশের এমন অসহযোগিতা ও দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, আমাদের দেশে বিচার পাওয়াটাই যেন ভুল এবং প্রক্রিয়াটি এতটাই ধীরগতির যে লড়াই করতে করতেই মানুষ নিঃস্ব হয়ে যায়।