শারদীয় দুর্গাপূজার মণ্ডপে মিষ্টি খাওয়ার পর শাড়িতেই হাত মোছার মতো এক সাধারণ ও সাবলীল কাণ্ডে ভক্তদের মন জয় করেছেন বলিউড জনপ্রিয় অভিনেত্রী
দুর্গাপূজার নবমীর সকালে মণ্ডপে মিষ্টি খাওয়ার ফাঁকে গল্পে মেতে উঠেছিলেন কাজল। খাওয়া শেষে হাত পরিষ্কার করতে টিস্যু না খুঁজে অবলীলায় নিজের শাড়িতেই হাত মুছে নেন তিনি। আর মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে শুরু হয় চর্চা। বাঙালি পরিবারে জন্ম নেওয়া কাজলের এই কাণ্ড দেখে অনেকেই তাঁকে ‘বাড়ির মেয়ে’ বা ‘পাশের বাড়ির মেয়ে’ বলে মন্তব্য করেছেন। নীল শাড়িতে নজরকাড়া সাজের পাশাপাশি তাঁর এমন সাধারণ বাচনভঙ্গি ভক্তদের কাছে তাঁকে আরও কাছের মানুষ হিসেবে ফুটিয়ে তুলেছে।