চারবার বিয়ের পিঁড়িতে বসা নিয়ে এক ভক্তের খোঁচা বা রসাত্মক মন্তব্যের মুখে পড়েছেন হলিউড তারকা জেনিফার লোপেজ। তবে এতে বিরক্ত না হয়ে বরং দারুণ রসিকতা করে জবাব দিয়েছেন এই জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী। সম্প্রতি নিউইয়র্কে ‘দ্য জেলো শো’-এর বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে নিজের বিবাহবিচ্ছেদ ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
অনুষ্ঠানে দর্শক সারি থেকে এক ভক্ত লোপেজকে উদ্দেশ্য করে মন্তব্য করেন যে, তার হাতে এখনও ছয়টি আঙুল বাকি আছে অর্থাৎ তিনি চাইলে আরও ছয়বার বিয়ে করার সুযোগ রাখতে পারেন! এমন মজার খোঁচায় হেসে উঠে জেনিফার বলেন, ভবিষ্যতে কেউ তার বিয়ে বা বিচ্ছেদ নিয়ে প্রশ্ন তুললে তিনি স্রেফ জবাব দেবেন যে তার আরও ছয়টি আঙুল বাকি আছে। তবে কথার শেষে কিছুটা নস্টালজিক ও গম্ভীর সুরে এই তারকা জানান, বারবার এমন সম্পর্কে জড়ানোর মতো মানসিক শক্তি বা ক্লান্তি এখন তার আর নেই।