ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পরিচালক অ্যাটলি কুমার ইতোমধ্যেই ‘জওয়ান ২’-এর চিত্রনাট্যের কাজ শেষ করেছেন। কয়েক মাসের পরিশ্রমের পর স্ক্রিপ্ট এখন প্রস্তুত, আর সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই শুরু হতে পারে সিনেমার শুটিং।
বর্তমানে শাহরুখ ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা কিং-এর কাজ নিয়ে। ধারণা করা হচ্ছে, এই সিনেমার শুটিং শেষ করেই তিনি ‘জওয়ান ২’-এর কাজে হাত দেবেন।
সবচেয়ে বড় চমক হতে পারে ছবির খলনায়ক চরিত্রে। জানা গেছে, শাহরুখের বিপরীতে একজন বড় মাপের দক্ষিণ ভারতীয় সুপারস্টারকে নেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা অ্যাটলি, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে।
উল্লেখ্য, শাহরুখ ও অ্যাটলি জুটির প্রথম সিনেমা জওয়ান বিশ্বজুড়ে ব্যাপক সাফল্য পেয়েছিল এবং বক্স অফিসে একাধিক রেকর্ড গড়েছিল। তাই সম্ভাব্য সিক্যুয়েল ‘জওয়ান ২’ নিয়ে প্রত্যাশাও স্বাভাবিকভাবেই অনেক বেশি।
তবে এখনো পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি গুঞ্জন হিসেবেই রয়ে গেছে।