১৮ বছর পর আবারও বড় পর্দায় মুখোমুখি হচ্ছেন দুই বলিউড তারকা অক্ষয় কুমার ও সাইফ আলি খান। প্রিয়দর্শন পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘হায়ওয়ান’-এর ফার্স্ট ডে ফার্স্ট শো নিয়ে সিনেপ্রেমীদের আগ্রহের শেষ নেই।
প্রতিবেদনে জানানো হয়, মালায়লাম সুপারহিট ‘ওপ্পাম’-এর এই রিমেকটিতে সাইফ আলি খানকে প্রথমবারের মতো একজন দৃষ্টিপ্রতিবন্ধী চরিত্রে এবং অক্ষয় কুমারকে এক মনস্তাত্ত্বিক ভিলেন ‘পরশুরাম’-এর চরিত্রে দেখা গেছে। তবে ধীরগতির গল্প ও দুর্বল মিউজিকের কারণে প্রথমার্ধে সিনেমাটি কাঙ্ক্ষিত গতি পেতে কিছুটা সংগ্রাম করছে। প্রথমার্ধের শেষের দিকে এক হাউস-ইনভেশন দৃশ্যে দুই তারকার সমানে সমানে টক্কর দর্শককে কিছুটা হলেও জমাট উত্তেজনার স্বাদ দিয়েছে।
অভিনয়ের দিক থেকে সাইফ আলি খান নিজের চরিত্রটি চমৎকারভাবে ফুটিয়ে তুললেও অক্ষয়ের খল চরিত্রটিকে কিছুটা অতিরিক্ত বা কৃত্রিম মনে হয়েছে বলে মন্তব্যে উঠে আসে। সিনেমাটিতে সাইয়ামি খের ও শ্রিয়া পিলগাঁওকরের উপস্থিতি ছাড়াও প্রয়াত বর্ষীয়ান অভিনেতা আসরানির ক্যামিও উপস্থিতি দর্শকদের নস্টালজিক করে তুলেছে।