বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের ধারা বজায় রেখে তৃতীয় সপ্তাহে এসেও দারুণ আয় করে চলেছে অজয় দেবগন অভিনীত থ্রিলার ড্রামা সিনেমা ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। মুক্তির পর ১৭ দিনে ছবিটির মোট আয় গিয়ে ঠেকেছে ৩৩৫ কোটি টাকা নেট-এ।
সিনেমার বক্স অফিস প্রতিবেদনে জানানো হয়েছে, তৃতীয় সপ্তাহে এসেও ছবিটির আয় থামেনি; বরং সপ্তাহান্তে আরও ১৪ কোটি টাকা যোগ হয়েছে এর ঝুলিতে। যার মধ্যে শনি ও রবিবারে যথাক্রমে ৫ ও ৬ কোটি টাকা সংগ্রহ করেছে ছবিটি। এর ফলে ছবিটির মোট লাইফটাইম কালেকশন শেষ পর্যন্ত ৩৫০ কোটি টাকার ঘর স্পর্শ করতে পারে বলে ধারণা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। অভিষেক পাঠক পরিচালিত এই ছবিটির সুবাদে আরও একটি বড় ব্লকবাস্টার সাফল্যের মুখ দেখল বলিউড।