প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া বিটিএল গ্রুপের সিইও মির্জা আবুল বাশারকে নিজের স্বামী বলে প্রচারিত খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী Yamin Haque Bobby।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ববি দাবি করেন, কয়েকটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের সংবাদ সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন।
অভিনেত্রীর ভাষ্য, ভিউ বাড়ানো এবং তাঁর সম্মানহানি করতেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন তথ্য ছড়াচ্ছে। তিনি জানান, বিয়ে মতো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে সেটি তিনি নিজেই প্রকাশ্যে জানাবেন।
ববি আরও বলেন, দেশের গণমাধ্যমের প্রতি তাঁর আস্থা রয়েছে। তবে যেসব মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া ভুয়া তথ্য প্রকাশ করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গাড়ি কেনাবেচাসহ বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মির্জা আবুল বাশার। পুলিশের দাবি, দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
এদিকে ঈদে মুক্তিপ্রাপ্ত Tochnoch সিনেমায় সর্বশেষ দেখা গেছে ববিকে। ছবিতে তার সহশিল্পী ছিলেন Munna Khan।