সোমবার (২০ এপ্রিল) সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে সুখবরটি জানান অ্যাটলি। পোস্টে একটি বিশেষ স্কেচ শেয়ার করা হয়, যেখানে তাদের প্রথম সন্তান মীর অ্যাটলিকে দেখা যায়, আর সেখানে লেখা “আমি একটি ছোট বোন পেয়েছি।” ক্যাপশনে অ্যাটলি লেখেন, “আমি আর প্রিয়া ধন্য।”

উল্লেখ্য, এই দম্পতির আগে থেকেই একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম মীর। এবার কন্যাসন্তানের আগমনে তাদের পরিবার পূর্ণতা পেল।

ব্যক্তিগত জীবনের এই আনন্দঘন মুহূর্তের পাশাপাশি কাজের ক্ষেত্রেও দারুণ সময় পার করছেন অ্যাটলি। বর্তমানে তিনি তার নতুন বিগ বাজেট সিনেমা রাকার কাজ নিয়ে ব্যস্ত। এই সিনেমায় অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

সম্প্রতি আল্লু অর্জুনের জন্মদিনে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে, যেখানে তাকে ন্যাড়া মাথায় ও আক্রমণাত্মক রূপে দেখা গেছে যা ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

সান পিকচার্স এর প্রযোজনায় নির্মিত এই সিনেমায় আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যেখানে হলিউডের শীর্ষ প্রযুক্তিবিদরাও যুক্ত রয়েছেন।