দক্ষিণী অভিনেত্রী Anushka Shetty-কে ঘিরে আবারও জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। কয়েক মাস আগেই এ ধরনের খবর নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি। তবে নতুন করে শোনা যাচ্ছে, পরিবার ও ঘনিষ্ঠদের অনুরোধে শেষ পর্যন্ত বিয়েতে সম্মতি দিয়েছেন এই তারকা।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরেই বিয়ের পরিকল্পনা করছেন আনুশকা। দীর্ঘদিন ধরেই পরিবারের পক্ষ থেকে তাকে এ বিষয়ে রাজি করানোর চেষ্টা চলছিল, আর এবার নাকি তিনি তাতে সায় দিয়েছেন।
আগে গুঞ্জন ছিল, এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি এবং তাকেই বিয়ে করতে পারেন। তবে নতুন খবর বলছে, ‘Baahubali’খ্যাত এই অভিনেত্রী একজন ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন।
খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। দুই পরিবারেই নাকি প্রস্তুতি শুরু হয়ে গেছে।
গত মার্চে একই ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেছিলেন আনুশকা। তার টিমের পক্ষ থেকে জানানো হয়, ৪৪ বছর বয়সকে ঘিরে অপ্রয়োজনীয় আলোচনা করা হচ্ছে। তারা প্রশ্ন তোলেন, “৪৪ বছর বয়সে বিয়ে করা কি কোনো বিতর্ক? যদি বয়সই বিষয় হয়, তাহলে পুরুষদের ক্ষেত্রে এমন আলোচনা কেন হয় না?”
সেই সময় বিয়ের খবর সরাসরি অস্বীকার করলেও, এবার ভক্তদের অনেকেই মনে করছেন, হয়তো সত্যিই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।