প্রশাসনিক জটিলতায় স্থগিত হয়ে যাওয়া ভারতের জনপ্রিয় শিল্পী অনুপম রায়ের বহুল প্রতীক্ষিত কনসার্ট নিয়ে এলো নতুন খবর। সব জটিলতা কাটিয়ে আগামী ১ আগস্ট ঢাকার মঞ্চে গাইতে আসছেন তিনি। তবে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক এই কনসার্টে থাকছে এক বড় চমক ‘বেঙ্গল সিম্ফনি’র পরিবর্তে এই কনসার্টে যুক্ত করা হয়েছে বাংলাদেশের কালজয়ী ব্যান্ড
আগের শিডিউলে ‘বেঙ্গল সিম্ফনি’র পারফর্ম করার কথা থাকলেও নতুন তারিখের সাথে সময়সূচির সমন্বয় না হওয়ায় দলটি থাকছে না বলে জানিয়েছেন আয়োজকরা। তাঁদের স্থলাভিষিক্ত করা হয়েছে দেশের অন্যতম শীর্ষ জনপ্রিয় ব্যান্ড
কনসার্ট উপলক্ষে এক ভিডিও বার্তায় বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্যে
ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে বসবে সুরের এই আসর। আয়োজকরা জানান, এরই মধ্যে অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকিট টুমরো’-তে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।