শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছে গোটা ভারত। মুম্বাইয়ের ঐতিহ্যবাহী নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে সম্প্রতি হাজির হন বলিউড তারকা আলিয়া ভাট। তবে স্বামীর সঙ্গে নয়, বরং পরিচালক অয়ন মুখার্জির হাত ধরে পূজামণ্ডপে পৌঁছান এই জনপ্রিয় অভিনেত্রী।

মুম্বাইয়ের এই বিখ্যাত পূজামণ্ডপটির সঙ্গে অয়ন মুখার্জির পারিবারিক যোগ রয়েছে। তাঁর দাদা চলচ্চিত্র প্রযোজক শশধর মুখার্জি ১৯৪৮ সালে এই পূজা প্রতিষ্ঠা করেছিলেন। ম্যাজেন্ডা গোলাপি শাড়ি ও ফিরোজা রঙের ব্লাউজে চমৎকার শারদীয় লুকে হাজির হওয়া আলিয়াকে দেখতে মণ্ডপে ভিড় জমান ভক্তরা। এ সময় অনুরাগীদের সেলফি আবদারও হাসিমুখে মেটান তিনি। অন্যদিকে, আলিয়ার স্বামী অভিনেতা রণবীর কাপুর এর আগে শনিবার একা মণ্ডপে গিয়ে পূজা উপভোগ করেছিলেন।